গণহত্যা দিবস উপলক্ষে হিলিতে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৫:১২
গণহত্যা দিবস উপলক্ষে হিলিতে আলোচনা সভা অনুষ্ঠিত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সমাজসেবা অফিসার মো. মাসুদ রানার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।


এসময় ২৫ মার্চ গণহত্যা দিবসের স্মৃতিচারণ পাকিস্তানি পাক হানাদার বাহিনী নিরস্ত বাঙালির উপর যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার গুরুত্ব তুলে ধরেন বক্তারা।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com