পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১১:৫২
পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় শহরের প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত মধ্যে রাতে হঠাৎ করেই বাজারের টিনপট্রি রোড়ে একটি হার্ডওয়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ৬ টি দোকান পুড়ে যায়। এর মধ্যে ১টি কাপড়ের দোকান, ১ টিনের দোকান ও ৪ টি হার্ডওয়ারের দোকান রয়েছে।


খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনার চেস্টা করে। পরে বোদা ও আটোয়ারী উপজেলার আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষণে কয়েকটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের সর্বস্ব পুড়ে গেছে। অনেকেই ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। এখন তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত সরকারি সহায়তার দাবি জানান তারা।


পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত ছয়টি দোকানে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটকের কারণে আগুনের সুত্রপাত হতে পারে বলে জানান তিনি।


বিবার্তা/গোফরান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com