হাকিমপুরে অনলাইনে বীজ সংগ্রহ করে জিরা চাষে কৃষক হামিদুরের সাফল্য
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ২৩:৪১
হাকিমপুরে অনলাইনে বীজ সংগ্রহ করে জিরা চাষে কৃষক হামিদুরের সাফল্য
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তঘেঁষা খট্রামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ী গ্রামের কৃষক হামিদুর রহমান অনলাইনের মাধ্যমে জিরার বীজ সংগ্রহ করে প্রথমবারের মতো চাষ করে ভালো ফলন পেয়েছেন। মাত্র ২ শতাংশ জমিতে চাষ করে তিনি প্রায় সাড়ে তিন কেজি জিরা উৎপাদন করেছেন, যা এলাকায় নতুন সম্ভাবনার দিক দেখাচ্ছে।


কৃষক হামিদুর রহমান বলেন, অনলাইনের মাধ্যমে জিরার বীজ সংগ্রহ করে চাষ শুরু করি। আমাদের এলাকায় আগে কখনো জিরা চাষ হয়নি। প্রথমবার ২ শতাংশ জমিতে চাষ করে ভালো ফলন পেয়েছি।


বাজারের জিরার তুলনায় আমার উৎপাদিত জিরার সুগন্ধও অনেক ভালো। এতে আমি আরও উৎসাহ পেয়েছি, সামনে আরও বেশি জমিতে চাষ করব।


স্থানীয় কৃষক একরামুল হোসেন বলেন, আমাদের এলাকায় এই প্রথম জিরা চাষ দেখলাম। গাছ অনেক ভালো হয়েছে, ফলনও ভালো।


আমাদের মাটিতে এভাবে জিরা চাষ সম্ভব এটা ভাবতেই পারিনি। আমি নিজেও আগামীতে আমার জমিতে জিরা চাষ করব। খরচ তুলনামূলক কম, আবার ফলন পেতেও সময় কম লাগে এটা আমাদের জন্য লাভজনক হতে পারে।


গণমাধ্যমকর্মী তাসির উদ্দিন বপ্পী জানান, অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে নতুন ফসল চাষ শুরু করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। সীমান্তঘেঁষা এই অঞ্চলে জিরা চাষ সফল হওয়ায় অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন।


উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম বলেন, উন্নতমানের বীজ সংগ্রহ ও সঠিক পরিচর্যার কারণে এই ফলন সম্ভব হয়েছে। কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীতেও এ ধরনের চাষ বাড়লে এলাকায় মসলা ফসলের নতুন সম্ভাবনা তৈরি হবে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com