কু‌ড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ২২:২২
কু‌ড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবার মৃত্যু হয়েছে।


রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।


নিহত আব্দুল খালেক ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিককে (২৯) আটক করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পাশ্ববর্তী ভুরুঙ্গামারী থানায় বিয়ে করেন মা‌নিক। তার স্ত্রীর সা‌থে কয়েক মাস ধ‌রে পা‌রিবা‌রিক কলহ চলে আসছে। এ ঘটনায় আসাদুজ্জামান মানিক মানসিক সমস্যায় ভুগছিলেন। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দি‌কে বাবা আব্দুল খালেক ও ছেলে মানিকের মধ্যে কথা কাটাকা‌টি হয়। এক পর্যায়ে উত্তে‌জিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে মানিক তার বাবা আব্দুল খালেকের মাথায় আঘাত ক‌র‌লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, অ‌ভিযুক্ত ছেলে মা‌নিককে গ্রেফতার করা হয়েছে। মা‌নিক কিছুটা মান‌সিক ভারসাম্যহীন বলে প্রাথ‌মিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com