উত্তরণ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ২১:০৭
উত্তরণ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার উত্তরণ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৭-সদস্যের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি শপথ নিয়েছেন।


রবিবার (২২ মার্চ) বিকালে উত্তরণ পাবলিক স্কুলের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন উত্তরণ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক ইমরান হাসান রাব্বী। বক্তব্য দেন উত্তরণ পাবলিক স্কুলের পরিচালক মো. রফিকুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মো. রফিকুল, উত্তরণ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনার শিফা আলম, সুমন ইসলাম, নবনির্বাচিত সভাপতি ওয়াশিম মিয়া, সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক মনির প্রমুখ।


শপথ গ্রহণ শেষে বিদায়ী আহ্বায়ক কমিটি, নির্বাচন কমিশনের আন্তরিক প্রচেষ্টা ও কার্যক্রমের প্রশংসা করে ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।


শপথ গ্রহণকালে সব নবনির্বাচিত সদস্য প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, অ্যাসোসিয়েশনের মর্যাদা এবং আমাদের বিদ্যালয়ের গৌরব বৃদ্ধিকল্পে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করব।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com