হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি উপহার
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১৬:২৩
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি উপহার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।


এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে।


শনিবার দুপুর ১২টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রোহিত শর্মার হাতে মিষ্টি তুলে দেন। এ সময় তাদের বিজিবির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাও জানানো হয়।


এদিকে বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচছা জাননো হয়। বিজিবির পক্ষ থেকে বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়কসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৪ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।


অপরদিকে বিএসএফের পক্ষ থেকেও বিজিবির ব্যাটালিয়ন অধিনায়কসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য ৪ প্যাকেট মিষ্টি উপহার দেন। পরে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।


সীমান্তে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে দুই বাহিনীর পক্ষ থেকে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে। মাঝে কিছুদিন বিরতির পর আবারও দুই বাহিনীর মাঝে এ কার্যক্রম শুরু হয়েছে।


বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহারের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com