
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মাগুরমারী সীমান্তের কাহারপাড়া এলাকা থেকে চারটি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
মঙ্গলবার ( ১৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ওই এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় গরুগুলি আটক করা হয়। যার সিজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, নীলফারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনস্থ মাগুরমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪২/১৮ এস হতে হতে ২০০ গজ বাংলাদেশের অম্ভন্তরে কাহারপাড়া নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মাগুড়মাড়ি বিওপি ক্যাম্পের টহল দল। এসময় মালিক বিহীন অবস্থায় ৪টি ষাঁড় গরু আটক করা হয়। আটককৃত মালামালের সিজার কার্যক্রম প্রকৃয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬বিজিবি) কতৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি'র নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত৷ চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]