
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ১৭ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত ১০ দিনের জন্য বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল এবং আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ তারিখ ছুটি শেষে পুনরায় যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বন্দর ব্যবস্থাপক আবুল কালাম আজাদ। আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ বন্দর দিয়ে বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান তিনি।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]