শেরপুরের ১৯ শিক্ষার্থীর মাঝে সম্মাননা বিতরণ
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৩:৩২
শেরপুরের ১৯ শিক্ষার্থীর মাঝে সম্মাননা  বিতরণ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শেরপুরের ১৯ শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডপস।


সোমবার (১৬ মার্চ) সদর উপজেলার গৌরীপুরস্থ ডপস ক্যাডেট মেসে আয়োজিত ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস)-এর উদ্যোগে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই শতাধিক ডপস সদস্যকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ ১৯ শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া।


অনুষ্ঠানে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ডপস পরিবারের শিক্ষার্থীদের মধ্যে ২ জন মেডিকেল কলেজে, ৬ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ১১ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।


প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ডপস এর শিক্ষা ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ডপস যে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।


অনুষ্ঠানে ডপস এর সভাপতি সার্জেন্ট (অব) শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা, শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী আকন্দ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ইফতারের আগে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় জেলা প্রশাসক ইফতার অনুষ্ঠানের সুন্দর ব্যবস্থাপনা ও শৃঙ্খলা দেখে ডপসের উদ্যোগের প্রশংসা করেন।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com