
শেরপুরের নকলায় দুই বাসের ওভারটেকিং করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে পিছন ধাক্কা দিলে নাফিস হোসাইন (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
রবিবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘নাইম এন্টারপ্রাইজ’ নামের একটি বাস আরেকটি বাসকে ওভারটেকিং করার সময় বাসের সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে পিছন ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা চালকসহ পাঁচজন আহত হন। গুরুতর আহত অবস্থায় নাফিস হোসাইন ঘটনাস্থলেই মারা যান। সে একটি মাদ্রাসায় হাফেজিতে পড়াশোনা করতেন নয় পাড়া শেষ করা কুরআনের হাফেজ ছিলেন।
নিহত নাফিস হোসাইন ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় কর্মরত পুলিশ কনস্টেবল নূর হোসেনের ছেলে। নূর হোসেন পরিবারসহ তারাকান্দা থানায় বসবাস করেন। ঈদের ছুটি উপলক্ষে রোববার সকালে পরিবারের সদস্যদের নিয়ে জামালপুর জেলার সদর উপজেলার মেস্তা ইউনিয়নের মানিকাবাড়ি গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন তারা নূর হোসেনের স্ত্রী ।
দুর্ঘটনার সময় সিএনজিতে থাকা একই পরিবারের চারজনও আহত হন। আহতদের মধ্যে নূর হোসেনের স্ত্রী ও দুই সন্তান রয়েছেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত একটি বাস আটক করে থানায় নেওয়া হচ্ছে। অপর বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]