
পঞ্চগড়ের বোদা পৌর মার্কেটে ঈদের কেনাকাটা করতে এসে পকেটমারের শিকার হওয়া এক ব্যক্তির ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অবশেষে সেই পকেটমারকে গ্রেফতার করেছে র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল। গতকাল রোববার বিকেলে দেবীগঞ্জ পৌর সভার সবুজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ার(৪০)। পৌরসভার চিড়াকুটি এলাকার মৃত্যু হিমায়েদ আলীর পুত্র। এ সময় তার কাছ থেকে লুন্ঠিত টাকার একটি অংশও উদ্ধার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে লুন্ঠিত ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন দেবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চিড়াকুটি এলাকার মৃত হিমায়েদ আলীর ছেলে।
র্যাব জানায়, গত ১১ মার্চ ভিকটিম মো. হবিবর রহমান পরিবার নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা পৌর মার্কেটে ঈদের কেনাকাটা করতে যান। একটি দোকানে জামাকাপড় দেখার সময় ভিড়ের সুযোগ নিয়ে পকেটমার আনোয়ার ওরফে নিতাই আনোয়ার তার পাঞ্জাবির পকেটে থাকা ঈদের কেনাকাটার জন্য আনা ১৩ হাজার টাকা কৌশলে পকেট মেরে নিয়ে যায়। কিছুক্ষণ পর ভিকটিম পকেটে হাত দিলে টাকা চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন। এতে পরিবারের ঈদের কেনাকাটার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।
ঘটনাটি স্থানীয় এক গণমাধ্যমকর্মীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে নেটিজেন ও সাধারণ মানুষ অভিযুক্ত পকেটমারকে আইনের আওতায় আনার দাবি জানান।
র্যাব-১৩ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তারা ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত আনোয়ার দীর্ঘদিন ধরে পকেটমারের সঙ্গে জড়িত। সে বিভিন্ন মার্কেট ও জনসমাগমপূর্ণ স্থানে ঢুকে ভিড়ের মধ্যে মানুষ যখন কেনাকাটা বা পণ্য দেখতে ব্যস্ত থাকে, তখন নিপুণ কৌশলে পকেট থেকে মোবাইল ফোন বা মানিব্যাগ সরিয়ে নিত।
র্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ঈদকে সামনে রেখে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। জনসাধারণ যেন স্বস্তিতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সে লক্ষ্যে এ ধরনের অপরাধ প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]