
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে টাকা ছাড়া কাজ না করাসহ নানা অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। এই সাথে তিনি তার নির্বাচনী এলাকায় উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম, ঘুষ দাবি ও প্রশাসনিক হয়রানির করা হচ্ছে বলে দাবি করছেন। রবিবার দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই দাবি করেন ওই ইউপি চেয়ারম্যান।
চেয়ারম্যান আশরাফুল ইসলাম দাবি করেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে তিনটি মামলা থাকলেও এখনো তাকে স্থানীয় সরকার বিভাগ বহিষ্কার করেনি। এসব মামলায় তাঁর কোন নামই নেই। তবে মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় অফিসে যোগদান করে নিয়মিত দাপ্তরিক কাজ করছেন। তবে ভিজিএফ কার্যক্রমে তার নাম থাকলেও টিসিবি কার্যক্রমের তালিকা প্রস্তুত ও মাইকিংয়ের ক্ষেত্রে তার নাম ব্যবহার না করতে ইউএনও নিষেধ করেছেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টিকে তিনি প্রশাসনিক হয়রানির অংশ বলে উল্লেখ করেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে ইউপি সদস্যদের দিয়ে অসৌজন্যমূলক আচরণ ও নানা ধরনের অপেশাদার কাজ করানো হচ্ছে। প্রতিবাদ সমাবেশে আসতে স্থানীয়দের অনেককে বাঁধা দেয়া হয়েছে। রাস্তা থেকে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান আশরাফুল।
তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর জানান শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন তা ভিত্তিহীন বলে জানান তিনি।।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]