
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রবিবার (১৫ মার্চ) গাইবান্ধাসহ ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।
ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা বর্তমানে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ওই আসনে পরাজিত হন মইনুল হাসান সাদিক।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]