
কুড়িগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
সোহেল হোসনাইন কায়কোবাদ তিনদশক ধরে কুড়িগ্রাম জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত।
নতুন দায়িত্ব পাওয়ার পর সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন,
সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সঠিকভাবে পালনের চেষ্টা করবো। কুড়িগ্রাম জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে জেলা পরিষদকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা থাকবে।
জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগের খবরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা প্রকাশ করছেন, তার নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
বিবার্তা/ বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]