হিলি পানামা পোর্টে শ্রমিকের মাঝে সেমাই ও চিনি বিতরণ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১৮:৫৩
হিলি পানামা পোর্টে শ্রমিকের মাঝে সেমাই ও চিনি বিতরণ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলি পানামা পোর্টে কর্মরত প্রায় ৬০০ শ্রমিকের মাঝে সেমাই ও চিনি বিতরণ করা হয়েছে।


রবিবার (১৫ মার্চ) দুপুরে বন্দর এলাকার শ্রমিকদের সহায়তার অংশ হিসেবে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে শ্রমিকদের হাতে সেমাই ও চিনির প্যাকেট তুলে দেন পানামা পোর্টের পক্ষের সহকারী ইন্সপেক্টর মিজানুর রহমান।
এ সময় শ্রমিক নেতৃবৃন্দ ও গ্রুপ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শ্রমিকদের পাশে দাঁড়ানো এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে এবং সহমর্মিতা অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শ্রমিকরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।



বিবার্তা/রব্বানী/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com