আলু চাষে দ্বিগুন লোকসান, লাভের আশায় গুড়ে বালি!
আলু উৎপাদন খরচ কেজিতে ২০ টাকা, বিক্রি হচ্ছে ৮ টাকায়
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১৭:০৭
আলু চাষে দ্বিগুন লোকসান, লাভের আশায় গুড়ে বালি!
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উত্তরের জেলা লালমনিরহাটে আলু চাষিরা আবারও লোকসান গুনছেন। আলু উৎপাদনের খরচ প্রতি কেজিতে প্রায় ২০ টাকা হলেও বাজারে আলুর দাম ৮-১০ টাকার মধ্যে থাকার কারণে চাষিরা ক্ষতির মুখে পড়ছেন।


জেলার কৃষি প্রধান চালিকা শক্তি হলেও আলু চাষ সম্প্রতি চাষিদের জন্য অপ্রস্তুত হয়ে দাঁড়িয়েছে। তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর তীরবর্তী বেলে দোঁয়াশ মাটি আলু চাষের জন্য উপযুক্ত। এ কারণে প্রতিটি বছর জেলার ব্যাপক এলাকায় আলু চাষ হয়। আবহাওয়া ও মাটির গুণাগুণে ফলনও বাম্পার হয়, কিন্তু চাষিরা টানা তিন বছর ধরে লোকসান সহ্য করছেন।


চাষিরা জানান, চলতি বছর আলু চাষের শুরুতেই সার ও কীটনাশকের তীব্র সংকট দেখা দিয়েছে। চড়া দামে সার কিনে চাষ করলেও বাজারে আলুর দাম নিম্নমানের হওয়ায় উৎপাদন খরচের অর্ধেকও পায়নি চাষিরা।।উৎপাদন ও হিমাগারে সংরক্ষণ খরচ মিলিয়ে প্রতি কেজির খরচ দাঁড়াচ্ছে ৩০-৩২ টাকা। এতে ক্ষুদ্র চাষিরা বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করতে হচ্ছে। এ যেন লাভের আশায় গুড়ে বালি!


লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার ৫ টি উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ৫শত হেক্টর, কিন্তু চাষ হয়েছে ৭ হাজার ১৬০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকুলে থাকায় উৎপাদনও ভালো হয়েছে।


কৃষকরা অভিযোগ করেছেন, সরকারের বাজার নিয়ন্ত্রণ, বীজ ও সার সরবরাহের সংকট চাষিকে ক্ষতিগ্রস্ত করছে। কমলাবাড়ির আবুল কালাম আজাদ বলেন, চড়া দামে সার কেনার পরও লোকসান, আর কত বার লোকসান গুণতে হবে সরকারের নজর পাওয়া যায় না।


লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. শাইখুল আরেফিন বলেন, চাষিরা লক্ষ্যমাত্রার বেশি চাষ করেছেন। উৎপাদন খরচ ও বাজার দরে প্রতি কেজি আলুতে ১০ টাকার মত লোকসান হচ্ছে। এ সমস্যা মোকাবিলায় আলুর বহুমুখী ব্যবহার ও শিল্পজাত কারখানা গড়ে তোলা জরুরি।


চাষিরা মনে করছেন, আলুতে ধারাবাহিক লোকসান হলে তারা তামাক বা অন্যান্য ফসলের দিকে ঝুঁকে পড়তে পারেন, যা সরকারের কৃষি পরিকল্পনায় ব্যাঘাত ঘটাবে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com