ঝিনাইগাতীতে সৌদি আরবের খেজুর পেল ৭২ মাদরাসা-এতিমখানা
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৫
ঝিনাইগাতীতে সৌদি আরবের খেজুর পেল ৭২ মাদরাসা-এতিমখানা
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীতে সৌদি আরব থেকে আসা খেজুর পেয়েছে ৭২টি মাদরাসা ও এতিমখানা।


বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে পজেলা পরিষদ চত্বরে এসব ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে দুই কেজি করে খেজুর তুলে দেন ইউএনও মো. আল আমীন।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের পক্ষ থেকে ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর উপহার দেওয়া ১৮ কার্টুন খেজুর ঝিনাইগাতী উপজেলার ৭২টি মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ইফতারির জন্যে বিতরণ করা হয়।


খেজুর বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম প্রমুখ।


ইউএনও মো. আল আমীন বলেন, এ উপজেলায় ১৮ কার্টুন খেজুর বরাদ্দ এসেছিল। খেজুরগুলো সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com