ভিজিএফ চাল বিতরণে অনিয়মের সুযোগ নেই: অশোক বিক্রয় চাকমা
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০০:৪৭
ভিজিএফ চাল বিতরণে অনিয়মের সুযোগ নেই: অশোক বিক্রয় চাকমা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র, অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।


বুধবার (১১ মার্চ) সকাল ৯টায় হাকিমপুর উপজেলার ৩ নং আলীহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল ইমরান।


এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে জনপ্রতি ১০ (দশ) কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়।


এ সময় আরও উপস্থিত ছিলেন দুই জন তদারকি অফিসার, সকল ওয়ার্ডের ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং হাকিমপুর থানার দায়িত্বরত পুলিশ সদস্যরা। তারা চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন এবং উপকারভোগীদের মাঝে সুষ্ঠুভাবে চাল বিতরণ নিশ্চিত করেন।


আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আলীহাট ইউনিয়নের মোট ৪ হাজার ৬৬৫ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। সরকারের এই সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জন্য বড় ধরনের সহায়ক হয়েছে বলে তিনি জানান।


স্থানীয় উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের আগে এই সহায়তা তাদের জন্য অনেক বড় উপকার হয়েছে।


হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রয় চাকমা বলেন, সরকারি মানবিক সহায়তার চাল বিতরণে কোন প্রকার অনিয়ম করার সুযোগ আছে বলে আমি মনে করি না। প্রতিটি উপকারভোগীর আইডি নাম্বার ও টোকনের আইডি নাম্বার সঠিক মিলিয়ে তারপর চাল বিতরণ করা হয়েছে। এরপর ও ইউনিয়নে দুটি করে তদারকি অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রতিটি ইউনিয়ন আমি নিজে তদারকি করা হয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com