পঞ্চগড়ে মার্কেটে অস্থায়ী মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন, প্রশংসায় যুবদল নেতা
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০০:৪০
পঞ্চগড়ে মার্কেটে অস্থায়ী মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন, প্রশংসায় যুবদল নেতা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পথচারী ও মার্কেটে আসা মা-বোনদের সুবিধার্থে সেন্ট্রালপ্লাজা সংলঘ্ন কাপড় মার্কেটের প্রধান ফটকে অস্থায়ী মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন করেছেন সাবেক ছাত্রনেতা , পঞ্চগড় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক, রেডক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক যুবদল নেতা হায়াতুন আলম। ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে তিনি ।


জানা যায়, ঈদকে সামনে রেখে মার্কেট ও শহরের বিভিন্ন এলাকায় কেনাকাটার ভিড় বেড়ে যায়। এ সময় শিশু সন্তান নিয়ে আসা অনেক মায়ের জন্য নিরিবিলি ও নিরাপদ জায়গায় শিশুকে মাতৃদুগ্ধ পান করানো কঠিন হয়ে পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই অস্থায়ী মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন করেন যুবদল নেতা হায়াতুন আলম।


কেন্দ্রটিতে মায়েদের জন্য কাঠের ফ্রেমে পর্দাযুক্ত বসার ব্যবস্থা, বিশ্রামের স্থান এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ফলে মার্কেটে আসা মা-বোনরা স্বাচ্ছন্দ্যে তাদের শিশু সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে পারছেন।


এ বিষয়ে স্থানীয়রা জানান, জনসমাগমপূর্ণ স্থানে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে মা ও শিশু উভয়ের জন্যই স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়েছে।


যুবদল নেতা হায়াতুন আলম বলেন, ঈদ উপলক্ষে মানুষের ভিড় বাড়ছে । অনেক মা তাদের ছোট শিশু নিয়ে মার্কেটে আসেন। তাদের কথা চিন্তা করেই এই ছোট উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কাজ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


এ উদ্যোগকে সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com