সারাদেশ
স্বপ্ন নয় বাস্তবে বিশ্বাস করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ২৩:৪৭
স্বপ্ন নয় বাস্তবে বিশ্বাস করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'স্বপ্ন নয় বাস্তব' বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য দেশের ১৩টি উপজেলার ১৫টি ইউনিয়নে পাইলটিং প্রোগ্রাম হিসেবে শুরু হয়েছে সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম।
মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতে সরকারিভাবে অনুষ্ঠানিক উদ্বোধন করেন আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই পাইলটিং প্রোগ্রামের অংশ হিসেবে দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন তাঁর নিজ উপজেলা নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।


মঙ্গলবার (১০ মার্চ) বিবেলে নবাবগঞ্জের ১ নম্বর জয়পুর ইউনিয়নের বেলরডাঙ্গা ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
সমাজকল্যাণমন্ত্রী জানান, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি স্বপ্ন নয় বাস্তব-এ বিশ্বাস করে। দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি ১ মাসের মধ্যে বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমান সরকারের আগামী ৪ বছরের মধ্যে সারাদেশে ৫০ থেকে ৮০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে এবং পর্যায়ক্রমে মোট সাড়ে ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে ইনশাআল্লাহ!
তিনি স্পষ্ট করে বলেন, ফ্যামিলি কার্ডের জন্য কোনো টাকা দিতে হয় না এবং এ নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। কার্ড সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তারা জনগণের বাড়িতে যাবেন এবং তৈরি শেষে কার্ড উপকারভোগীর বাড়িতেই পৌঁছে দেওয়া হবে।
নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নের এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com