কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৩:৫০
কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।পরে ফায়ার সার্ভিসের তত্বাবধানে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর কৌশল শেখানো হয়।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাজহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।


এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. রাফি। এছাড়াও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত প্রতিরোধ ও উদ্ধারকাজ পরিচালনার কৌশল প্রদর্শন করেন, যা উপস্থিত সবার মাঝে সচেতনতা তৈরি করে।


বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অপরিহার্য। নিয়মিত এমন কর্মসূচি বাস্তবায়ন হলে মানুষ দুর্যোগ মোকাবিলায় আরও দক্ষ ও প্রস্তুত হবে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com