
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন— উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকার শহিদুল ইসলাম রানা (২৫), কাটাবাড়ি এলাকার সামিউল (২২), মালেকাবাদ এলাকার হাবিল মিয়া (৪৮) এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুরাতন বাজার এলাকার রিয়াদ (১৯)।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিদর্শক জুয়েল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে মাহমুদবাগ ইসলামিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন কাটাবাড়ী রিফুজী হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে মাদক সেবনের সময় চারজনকে হাতেনাতে গ্রেফতার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়ামিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]