
নীলফামারীর ডিমলা থানার ইফতার মাহফিলে আন্তর্জাতিক মানবপাচারকারি চক্রের অভিযুক্তে গ্রেফতার হয়ে কারাভোগ করে জামিনে থাকা নুর ইসলাম (নুরুল ইসলাম) নামের এক ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে উপস্থিত রাখার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারের অপসারণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকেলে উপজেলা সদরের স্মৃতি অম্লান চত্ত্বরে উপজেলার সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টি নীলফামারী জেলার সাংগঠনিক সম্পাদক শাকিল প্রধান, বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখা সাধারণ সম্পাদক আজিনুর রহমান প্রমুখ।
মানববন্ধনের সময় ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার সেখানে উপস্থিত হয়ে জানান, মানবপাচারকারি চক্রের সাথে জড়িত অভিযুক্ত ব্যক্তিকে থানার ইফতার মাহফিলে আমন্ত্রণ জানানো হয়নি। তাকে আমি চিনি না। তিনি কিভাবে কার সাথে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিলেন তাও আমি জানি না। থানা চত্ত্বরের মসজিদে নামাজ পড়তে এসে তিনি নিজে থেকেও ইফতার মাহফিলে উপস্থিত হতে পারেন।
তবে মানববন্ধনের আয়োজকদের অভিযোগ, ডিমলা থানার ইফতার মাহফিলে ওই আন্তর্জাতিক মানবপাচারকারি চক্রের অভিযুক্ত রাতারাতি কোটি-কোটি টাকা ও অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া ব্যক্তির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাকে ইফতার মাহফিলে আমন্ত্রণ জানান ডিমলা থানার ওসি। তাই তারা ওসির অপসারণের দাবিসহ বিভিন্ন দাবি জানান।
বিবার্তা/মহিনুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]