দিনাজপুরে কষ্টি পাথরের দুই বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ১
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০০:৪৭
দিনাজপুরে কষ্টি পাথরের দুই বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ১
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুইটি কষ্টিপাথরের মূর্তিসহ রাসেল ইসলাম (৩৩) নামে একজনকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।


শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে আটককৃত ব্যক্তির বাড়ি থেকে কষ্টিপাথর উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত ব্যক্তির তথ্যমতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়।


আটককৃত রাসেল ইসলাম হলেন- বিরল উপজেলার ধনগ্রামের মকবুল হোসেনের ছেলে।


শনিবার বিকেলে এক প্রেসবিফ্রিংয়ে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামে অভিযান চালিয়ে ভারতে পাচারের জন্য আসামির বাড়িতে লুকিয়ে রাখা একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরো একটি মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা। সীমান্তে বিজিবি সব সময় সর্তক অবস্থানে আছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com