
কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় (প্যান্ট পিস) জব্দ করা হয়েছে।
জব্দকৃত কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকা যাত্রাপুরের মাঝিপাড়া ঘাট এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে রাখা ১ হাজারটি ভারতীয় প্যান্ট পিস জব্দ করে যাত্রাপুর বিওপির সদস্যরা।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]