
জামালপুরের সরিষাবাড়ীতে শতাধিক দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের পরিবার পেল জাস ফাউন্ডেশনের ঈদ উপহার।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জাস ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানের শতাধিক পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের জাস ফাউন্ডেশন প্রতি বছর দরিদ্র অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী, ঈদ উপহার, নতুন কাপড় ও মাংস বিতরন করে থাকে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার, চর পোগলদিঘা, পাশ্ববর্তী কাজিপুর উপজেলার পশ্চিম ছালাল, ফুরকুনির মোড়ে একাধিক পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে উপহার ও খাদ্য সামগ্রী বিরতন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাস ফাউন্ডেশনের সভাপতি মোছা. তানজিলা সুলতানা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদস্য নুরুল ইসলাম, শাহাদত হোসেন মিলন, আবু তাহের, কামরুল হাসান প্রমুখ।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]