অস্বাস্থ্যকর পরিবেশে সেমা তৈরি, হিলিতে দুই কারখানায় জরিমানা
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৬:৪১
অস্বাস্থ্যকর পরিবেশে সেমা তৈরি, হিলিতে দুই কারখানায় জরিমানা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিপুরের ডাঙ্গাপাড়া গ্রামে লাইসেন্স বিহীন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে দুইটি কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেক ঈুল ফিতর উপলক্ষে ধূম চলে এসব অসাধু ব্যবসায়ীদের সেমাই তৈরির।


বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।


অভিযান চলাকালীন সময়ে হাকিমপুর থানার এসআই মাহফুজার রহমান সহ পুলিশের একটু চৌকস দল উপস্থিত ছিলেন।


এসময় তিনি চৌধুরী ডাঙ্গাপাড়ার আয়েশা-সালমা ও ভাই-বোন প্রোডাক্ট নামের দুইটি কারখানায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ এনে ২৫ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহৃত থাকবেও বলে জানান তিনি।


উল্লেখ: উক্ত সেমাই তৈরির কারখানায় কিশোর বয়সের ছেলেরা ও কাজ করছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com