বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের বাড়ি মালিক আটক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:৪৯
বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের বাড়ি মালিক আটক
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের মামলার আসামি বাড়িওয়ালা হুমায়ুন কবীরকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (৩ মার্চ) তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক দুলু মিয়া জানান, বিরামপুর শহরের প্রফেসারপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর তার বাড়ির ৪০ বছর বয়সী এক নারী ভাড়াটিয়াকে ধর্ষণ করে পালিয়ে যান।


ঘটনার পর চলতি বছরের ৭ জানুয়ারি ওই নারী বাদী হয়ে বিরামপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় পৌনে দুই মাস আত্মগোপনে থাকার পর সোমবার র‍্যাব-৫ এর সহায়তায় রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com