কাল হিলি স্থলবন্দরে দোল উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২৩:৩০
কাল হিলি স্থলবন্দরে দোল উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দোল বা হোলি উৎসব উপলক্ষে কাল বুধবার (৪ মার্চ) হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।


এ বিষয়ে ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাস্যোশিয়েসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছেন।



সংগঠনের পক্ষ থেকে গত ২৬ ফেব্রুয়ারি জানানো হয়, কাল ৪ মার্চ দোল হোলি উৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে ওইদিন স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৫ মার্চ থেকে পুনরায় হিলি বন্দর দিয়ে যথারীতি কার্যক্রম শুরু হবে।



বিজ্ঞপ্তিতে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং উভয় পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।



হিলি বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ মার্চ ভারতে দোল পূজা উপলক্ষে ভারত থেকে হিলি বন্দরে কোন পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম সচল থাকবে।


বিবার্তা/রব্বানী/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com