
কুড়িগ্রামের চিলমারীতে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চিলমারী সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ব্রহ্মপুত্র কনফারেন্সে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চিলমারী সাংবাদিক ফোরামের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও চিলমারীর উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।
সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, এই ধরনের আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ এবং চিলমারীর সাংবাদিকদের পেশাগত সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বিবার্তা/রাফি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]