হুইপ নির্বাচিত হলেন দিনাজপুরের-৪ আসনের এমপি আখতারুজ্জামান
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০১:২০
হুইপ নির্বাচিত হলেন দিনাজপুরের-৪ আসনের এমপি আখতারুজ্জামান
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন সংসদ,-৯ দিনাজপুর-৪ আসন (চিরিরবন্দর খানসামা) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া‌। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ত্যাগী নেতা। এমন সংবাদ নিশ্চিত হওয়ার পরে নির্বাচন এলাকা (চিরিরবন্দর ও খানসামা) সহ দিনাজপুর জেলা সহ তৃণমূল পর্যায়ে দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। মহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।


খোদ দিনাজপুর-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজজামান মিয়া তাঁর ভেরিফাই পোস্টে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর সহধর্মিণী মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়কে কৃতজ্ঞতা প্রকাশসহ নিজ নির্বাচনি এলাকা এবং জেলায় দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


সোমবার (২ মার্চ) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও. ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের জন্য ১ জন চিফ হুইপ ও ৬ জন সংসদ-সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।


তৃনমুল পর্যায়ের নেতাকর্মীসহ দলের উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা, আশা, তাঁর নেতৃত্বে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) সহ দিনাজপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর অর্পিত দ্বায়িত্ব পালনের পাশাপাশি সরকারের নীতিমালা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন তিনি। এই প্রত্যাশা জেলা ও নির্বাচিত এলাকার দলীয় নেতা-কর্মী সহ সাধারণ মানুষের।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com