
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ইসমত আরা বেগম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার চৌধুরী মোড়ের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমত আরা বেগম উপজেলার মাদাতী ইউনিয়নের কাকজিটারি গ্রামের বাসিন্দা এবং মো. মজমুল হকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছোট ভাইয়ের মোটরসাইকেলের পেছনে বসে তুষভাণ্ডার বাজারের দিকে যাচ্ছিলেন ইসমত আরা। এ সময় বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ফাঁকা ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানায়, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]