
রাজশাহী নগরীর পলাশ ট্রেডার্স নামে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সঠিক সময়ে পৌঁছালেও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হয় তাদের।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাটাখালি থানার শ্যামপুর পশ্চিম পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সময় গোডাউনের ভেতরে পানি, চিপস্, ড্রিংস চকলেট, বিস্কুট, কয়েল-সহ অন্যান্য মালামাল ছিল, যা দ্রুত পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শুরুতে পানি সরবরাহ না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে নিতে পারছিলেন না। পরে ১৪ পায়ের ড্রেন থেকে পানি সংগ্রহ করে চেষ্টা চালানো হচ্ছে।
পলাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী পলাশ জানান, তাঁর বাবা মন্টু হাজির মালিকাধীন এই গোডাউনে রাখা ছিল প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য।
তিনি আরও বলেন, অবশিষ্ট কিছু নাই, সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন কী কারণে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]