নন্দীগ্রামে সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১৬:৩০
নন্দীগ্রামে সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি লাচ্ছা-সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই অনুমোদন ছাড়াই লাচ্ছা সেমাই উৎপাদন ও যথাযথভাবে মোড়কজাতকরণ না করে বিক্রয়ের অপরাধে এ জরিমানা করা হয়।


সোমবার (২ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


অভিযান চলাকালে বিএসটিআই অনুমোদন ছাড়াই লাচ্ছা সেমাই উৎপাদন ও যথাযথভাবে মোড়কজাতকরণ না করে বিক্রয়ের অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে সিংজানি গ্রামে আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা ও একই আপরধে একই গ্রামের মোছা: বিলকিসকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন, বিএসটিআই ফিল্ড অফিসার, শাহানুর হোসেন খান।


অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, ভোক্তা অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com