
দিনাজপুরের হিলি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ টাকার অধিক ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে (হিলিসিপি বিওপি) ক্যাম্পের (বিজিবি) সদস্যরা।
রবিবার (১ মার্চ) ভোরে হিলি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য উদ্ধার বিষয়ে হিলিসিপি ক্যাম্পের সুবেদারের নিকট মুঠোফোনে 01769-612336 জানতে চাইলে প্রথমে তিনি বলেন, ভাই এসব সকালে আমাদের স্যারকে দিতে হয়। সেখানে দিয়েছি। আপনারা বিজিবি মিডিয়া সেলে পাবেন। এমন কথায় আমি ওনাকে বললাম মিডিয়া সেলে তো কোন তথ্য দেওয়া নাই অথচ কেউ ছবি ফেসবুকে পোস্ট দিচ্ছে আবার কেউ নিউজও করেছে। তাহলে আমরা কি করবো। ঘুমের মধ্যে ওনি আমাকে বললেন ঠিক আছে আমি দেখে বলতেছি। প্রায় আাধা ঘণ্টা পরে ফোন দিলে ওনি বলেন আপনি পান নাই। ঠিক আছে দেখতেছি। এরপর জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) মিডিয়া সেলের অ্যাডমিন ও সহকারী পরিচালক মো. মিজানুর রহমানেরনিকট মুঠোফোনে ০১৭৬৯-৬০২২৩৪ জানতে চাইলে ওনি ফোন রিসিভ করে বলেন, আমি ব্যস্ত ২ মিনিট পরে ফোন দিচ্ছি। প্রায় ১৫-২০ মিনিট পরে ফোন দিলে রিসিভ করে বলেন, সেক্টর কমান্ডার মহোদয় আসতিছেন খুব ব্যস্ত ভাই। জরুরি হলে বলেন, আমি বললাম হিলিসিপি বিওপি ক্যাম্পের জোয়নরা এতো টাকা মূল্যর বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করলো আমরা তথ্য জানতে পারলাম না বা মিডিয়া সেলে ও কোন তথ্য নাই, অথচ কেউ নিউজ করে মিডিয়া সেলে লিংক দিচ্ছে। তখন ওনি বলেন ঠিক আছে আমি দেখতেছি ভাই। পরে বিকেল ৪টা ৩৩ মিনিটে বিজিবি মিডিয়া সেলে তথ্য ও ছবি দিয়ে বিষয়ে নিশ্চিত করান সহকারী অ্যাডমিন মো. মিজানুর রহমান।
সেখানে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীনস্থ হিলিসিপি বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় টহল কমান্ডার জেসিও-৯৪২১ সুবেদার মো. আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের (আরআইবি ও এসআইপি) ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ২৮৫/৬ এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের নাম ভারতীয় ইস্কাফ সিরাপ ১০০ পিস (৪০ হাজার টাকা), ভারতীয় ফেনসিডিল ১২৩ পিস (৪৯, ২০০ টাকা) ভারতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেট ৪,০০০ পিস (৬,০০,০০০ টাকা) ভারতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ৩,০০০ পিস (৪,৫০,০০০ টাকা) মাদকদ্রব্যর সিজার মূল্য ১১,৩৯,২০০ টাকা
বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইতিপূর্বে বেশ কয়েকটি অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার হলেও আসামি আটক হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে বিজিবি।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]