
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন রফিকুজ্জামান পলাশ (৩৭) নামে এক ব্যক্তি। তিনি ‘ওয়ালটন প্লাজা’পাটগ্রাম শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে পাটগ্রাম উপজেলার শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুজ্জামান পলাশ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার ছেলে। তিনি দির্ঘদিন ধরে পাটগ্রাম উপজেলায় ওয়ালটন প্লেজায় কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষতর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে রফিকুজ্জামান পলাশ শোরুমের দাপ্তরিক কাজে মোটরসাইকেলযোগে উপজেলার আলাউদ্দিন নগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটির চালক ট্রাকসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]