সারাদেশ
রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০১:৫০
রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) জেলার বাঘা থানাধীন নাপিতের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ বোতল ভারতীয় মদ(মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


একই রাতে দামকুড়া থানাধীন হবির বাতান এলাকায় তল্লাশী করে ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ২৪ বোতল মনোগোল্ড কফ সিরাপ (মালিকবিহীন) জব্দ করে । জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com