
বগুড়ার নন্দীগ্রামে মিলন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের দক্ষিণপাড়ার আমজাদ হোসেনের ছেলে। তিনি মিলন হত্যা মামলার ৭ নম্বর আসামি।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি রাতে পূর্বশত্রুতার জেরে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে দিলবর হোসেনের ছেলে মিলন হোসেন’কে (১৭) বাড়ির সামনে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি রাতে নিহতের বাবা দিলবর হোসেন বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা, নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গত শুক্রবার মধ্যরাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকায় অভিযান চালিয়ে মিলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। এরপর গতকাল শনিবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]