সারাদেশ
জয়পুরহাট সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০১:১৯
জয়পুরহাট সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটের পাঁচবিবিট পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে ৫টি স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিজিবির এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করে।


আটককৃত পাচারকারী মতিয়ার রহমান মিন্টু পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৯টার দিকে পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় তল্লাশি করে। এ সময় তার বাইসাইকেলের ছিটের নিচ থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধারসহ তাকে আটক করা হয়।


উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৮৭ দশমিক ৭২ গ্রাম অর্থাৎ ৫০ ভরি ৬ আনা ১ রতি। এসবের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লক্ষ ৪৮ হাজার ২২৫ টাকা। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ১টি পুরাতন বাইসাইকেল ও নগদ ১ হাজার ৫০৬ টাকা জব্দ করা হয়।


​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মতিয়ার রহমান ভারতে স্বর্ণ পাচারের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com