সারাদেশ
লালপুরে যত উন্নয়ন কর্মকাণ্ড হবে, আমি সেগুলোর সূচনা করবো: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৪
লালপুরে যত উন্নয়ন কর্মকাণ্ড হবে, আমি সেগুলোর সূচনা করবো: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহিলা-শিশু ও সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, লালপুরে মাটিতে যত উন্নয়ন কর্মকাণ্ড হবে (লালপুর-বাগাতিপাড়া) আমি সেগুলোর সূচনা করবো।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের লালপুরে বাবা সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কবর জিয়ারত শেষে গৌরীপুর স্কুল মাঠে গণসংবর্ধণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার উপরে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। অনতিবিলম্বে কৃষি কার্ড বিতরণ শুরু হবে। ইমাম, আসন্ন রমজানের ঈদের আগে অত্যন্ত দরিদ্র, কিছুটা দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মহিলাদের কাছে ফ্যামিলি কার্ডের টাকা পৌঁছে দেওয়া হবে।


সংবর্ধনা শেষে নিজ বাড়িতে নেতা-কর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় করেন তিনি।



এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম প্রমুখ।



বিবার্তা/ইউসুফ/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com