
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৮-১০ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় শিশু শামসের মরদেহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু শামসের উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের আমরুল বাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মইনুল ইসলামের ছেলে ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামজুড়ে শোকের মাতম শুরু হয়। স্বজন ও প্রতিবেশীরা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এদিকে নবাবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানান পুলিশ।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল শিশু হত্যার মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]