
রাজশাহীর তানোরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছে এক বাকপ্রতিবন্ধী কিশোর। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে তানোর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নামিয়ে আনেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের চিমনামাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের কাছে মোবাইল ফোনের আবদার করে আসছিল কিশোরটি। শুক্রবার সকালে সেই দাবি পূরণ না হওয়ায় সে অভিমান করে পাশের একটি বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় কিছু সময় চেষ্টার পর তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, সময়মতো উদ্ধার না করা গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
পরিবারের সদস্যরা জানান, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে তারা কিশোরটির প্রতি আরও যত্নবান হবেন।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]