জয়পুরহাটে ৩০ লাখ টাকার বিষ্ণু মুর্তি উদ্ধার, আটক ১
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৫৯
জয়পুরহাটে ৩০ লাখ টাকার বিষ্ণু মুর্তি উদ্ধার, আটক ১
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে বিজিবির বিশেষ অভিযানে পাচারের সময়ে ২টি কষ্টিপাথরের বিষ্ণু মূ্র্তি উদ্ধার সহ শহিদুল ইসলাম নামে একজনকে আটক করেছে বিজিবি।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট-২০ বিজিবির গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার বিজিবির বিশেষ টহলদল কর্তৃক ২৭ ফেব্রুয়ারি ভোর ৫ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সদরের হিচমী বাইপাস নামকস্থানে গোবিন্দগঞ্জ থেকে জয়পুরহাট সড়ক সংলগ্ন কমর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহ ভাজন শহিদুল ইসলামকে আটক করে বিজিবি । পরে তার সঙ্গে থাকা প্লাষ্টিকের বস্তায় অবৈধ কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি পাওয়া যায়।


এসময় বিজিবি কতৃক উদ্ধারকৃত কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি (বড় কষ্টিপাথর মূর্তিটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম এবং ছোট কষ্টিপাথর মূর্তিটির ওজন ২ কেজি ২০০ গ্রাম মোট ৩০ কেজি ৭০০ গ্রাম)। যাহার সিজার সর্বমোট মূল্য ৩০,৭০,০০০/ টাকা (ত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা)।


বিবার্তা/হিলি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com