ফ্যামিলি কার্ড বিতরণে দূর্নীতি করলে কঠোর ব্যাবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৯
ফ্যামিলি কার্ড বিতরণে দূর্নীতি করলে কঠোর ব্যাবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বর্তমান সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রমের উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সুষ্ঠভাবে ফ্যামিলিকার্ড বিতরণের পাইলটিং প্রকল্প উদ্ভোধন নিয়ে কেউ দূর্নীতি কিংবা অপপ্রচার চালালে কঠোর ব্যাবস্থা গ্রাহণ করা হবে। সরকারি নীতিমাল অনুযায়ী সুষ্ঠভাবে কার্ড বিতরণের লক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।


শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন তাঁর নির্বাচনী এলাকা এবং নিজ উপজেলা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, দিনাজপুর-৬ আসন (নবাবগঞ্জ, বিরামপুর,হাকিমপুর, ঘোড়াঘাট) চার উপজেলার রাস্তাঘাট, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্টান এবং চিকিৎসা ব্যাবস্থার উন্নয়নের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই উন্নয়ন কাজ শুরু করা হবে।


জাহিদ হোসেন বলেন, চার উপজেলার হাপাতালে রুগীর ভালো মানে খাবার সরবরাহ, চিকিৎসকের উপস্থিতি ও বিশেষ করে নবাবগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা উন্নত করতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।


এর আগে নবাবগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে জাহিদ হোসেনকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করে নেওয়া হয়।


নাবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।


এছাড়াও এই আসনের নির্বাচনী ৪ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবাবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নবাবগঞ্জ পাইলট স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন। সবশেষে তাঁর পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com