
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্যকে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সংবর্ধনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদ, যুগ্ন-সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাসুদার রহমান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা প্রমুখ।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]