
রাজশাহী সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, রাজশাহীর চারঘাট থানাধীন মুক্তারপুর বালুর ঘাট নামক এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে কিছু মাদকদ্রব্য লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল তল্লাশী কার্যক্রম পরিচালনা করে বালুর ডিপির মধ্য থেকে ৩৬০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]