পঞ্চগড় জেলা ছাত্র শিবির সভাপতি রাশেদ, সেক্রেটারি মোহিবুল্লাহ নির্বাচিত
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৭
পঞ্চগড় জেলা ছাত্র শিবির সভাপতি রাশেদ, সেক্রেটারি মোহিবুল্লাহ নির্বাচিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার সেশনের জন্য সভাপতি মু. রাশেদ ইসলাম ও সেক্রেটারি মোহিবুল্লাহ মোহিব নির্বাচিত হয়েছেন।


বৃহস্পিতবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা জামায়ত কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশে নবনির্বাচিত এ কমিটি ঘোষনা করেন অত্র সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক সুহাম্মদ ইব্রাহীম।


সমাবেশে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে শপথ পাঠ করান কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম।


এর আগে গত ২০২৫ সেশনে ষান্মাসিক (জুন) পরবর্তি সময়ে মু. রাশেদ ইসলাম সভপতি ও মোহিব্বুল্লাহ মোহিব সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে অসছেন।
নবনির্বাচিত সভাপতি রাশেদ ইসলাম পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসায় কামিল (স্নাতকোত্তর) তাফসির বিভাগের শিক্ষার্থী এবং সেক্রেটারি মোহিবুল্লাহ মোহিব ঠাকুরগাঁও সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার ফিকহ বিষয়ে কামিল (স্নাতকোত্তর) শ্রেণিতে অধ্যয়ন রয়েছেন।


সমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে কেন্দ্রীয় সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম।


এসময় শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মু. তোফায়েল প্রধান, ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, ও শিবিরের পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতিবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের শিবিরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


শেষে জেলা সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে দায়িত্বশীল সমাবেশের সমাপ্তি হয়।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com