
কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে রমজান ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় থানাহাট ২ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, রমজান মাসে যেন নিম্ন আয়ের মানুষগুলো ইফতার ও সেহরির সময় ন্যূনতম কষ্ট ছাড়া খাদ্যের ব্যবস্থা করতে পারে। সে উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক মো. রবিউল ইসলাম, মো. মিনহাজুল ইসলাম সীমান্ত ও মোছা. রুনা বেগম প্রমুখ।
বিবার্তা/রাফি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]