গোবিন্দগঞ্জে পারিবারিক দ্বন্দ্বে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬
গোবিন্দগঞ্জে পারিবারিক দ্বন্দ্বে গৃহবধূর আত্মহত্যা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক দ্বন্দ্বে রেবা বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত রেবা বেগম ওই এলাকার আজাদুল ইসলামের স্ত্রী এবং একই এলাকার ইব্রাহিমের মেয়ে।


এলাকাবাসী জানান, পনের বছর পূর্বে আজাদুল রেবা দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের ঘরে দুইটি ছেলে ও একটি মেয়ে সন্তান আছে। বিয়ের পরে আজাদুল মাদকদ্রব্য সেবনের পাশাপাশি মাদকদ্রব্য বিক্রি করত। ফলে তার বিরুদ্ধে একাধিক দায়ের মামলা হয় এবং এসব মামলায় সে বেশ কয়েকবার জেল খাটে। বর্তমানে আজাদুল ওয়ারেন্টভুক্ত একজন আসামি।


আজাদুল ইসলাম নিয়মিত মাদকদ্রব্য সেবন ও ব্যবসা করায় তার স্ত্রী রেবা বেগম নিষেধ করতেন। এ নিয়ে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। আজাদুল প্রায় সময় পলাতক থাকায় সংসারে অভাব-অনাটন, ঝগড়া, অশান্তি বিবাদ লেগেই থাকত। এরই এক পর্যায়ে বিকেলে রেবা বেগম ছাপড়া ঘরে পারের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।


তালুককানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ করিব এ তথ্য নিশ্চিত করেন। এ মৃত্যু নিয়ে কারো কোন অভিযোগ না থাকায় রেবা বেগমেরর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের দাবি করেন তিনি।


গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার জানান, এখন মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে।তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com