
রাজশাহী মহানগরীতে আগামী ২৭ ফেব্রুয়ারি ৪টি পরীক্ষা কেন্দ্র করে বিধিনিষেধ আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) আরএমপি'র উপ-পুলিশ কমিশনার (মতিহার) ও অতিরিক্ত ডিআইজি সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আল মামুন কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ বিধিনিষেধ জারি করা হয়।
পরীক্ষাগুলো হলো- ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিয়ন্ত্রণাধীন বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা।
পরীক্ষা চলাকালীন সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিবির্ঘ্নে সম্পন্নের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কর্তৃক কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৭ ফেব্রুয়ারি পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উক্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরীক্ষা কেন্দ্রসমূহ হলো-
(১) রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী।
(২) রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
(৩) রাজশাহী কলেজ, রাজশাহী।
(৪) রাজশাহী গভঃ ওমেনস কলেজ, রাজশাহী।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]